ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, বিচার দাবী

আকাশ জাতীয় ডেস্ক: 

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ইমন নামে এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইমনের স্বজনরা।

এ সময় তারা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভের কারণে ঢাকামুখী যানবাহন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অবরোধস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমনের মৃত্যু হয়। নিহত ইমন সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে।

এ ঘটনায় মশিউর রহমান রাজু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আমার ছেলে মারা গেছে। এ সময় রাসেল, রাজু, স্বপন, আব্দুল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় নামে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। তারাই ইমন হত্যাকাণ্ডে জড়িত, তাদের শাস্তিও দাবি করেন শাহিনুর।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিচারের দাবীতে বিকেলে মহাসড়ক অবরোধ করে নিহত ইমনের স্বজনরা বিক্ষোভ করে। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মশিউর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, বিচার দাবী

আপডেট সময় ০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২