ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া, এমন দাবিই করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

কোরীয় যুদ্ধের বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে কিম বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে যেকোন সময় যেকোন ধরনের সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত।

জানা গেছে সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গেল মাসে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সতর্ক করেছে, পিয়ংইয়ং যেকোন সময় এমন পরীক্ষা চালাতে পারে।

২০১৭ সালে সবশেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

সাম্প্রতিক সময়ে ৩১টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিমের দেশ। ১৯৫০-৫৩, তিন বছর ধরে চলা যুদ্ধ এক শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। একে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের জয়ী দাবি করে এসেছে উত্তর কোরিয়া।

এই অনুষ্ঠানে কিম আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পারমাণবিক হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ারও আত্মরক্ষার কৌশলে আরও সমৃদ্ধ হওয়া জরুরি।

কিমের অভিযোগ, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক কর্মকাণ্ডকেও ভুলভাবে উপস্থাপন করছে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম

আপডেট সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২