ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের মসুলে তুরস্কের কনস্যুলেটে হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের মসুলে অবস্থিত তুরস্কের কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহত হয়নি।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কনস্যুলার মিশন এবং কূটনীতিকদের রক্ষায় ইরাকি কর্তৃপক্ষকে আমরা জোরালোভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

তুরস্ক বলছে, উত্তর ইরাকে গত সপ্তাহে এক আক্রমণ নিয়ে ইরাকের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের সময় এই আক্রমণ হয়েছে।

বুধবার এই আক্রমণের উৎস সম্পর্কে জানা যায়নি। প্রাদেশিক একজন আইনপ্রণেতা এএফপিকে বলেছেন, চারটি রকেট আঘাত হানে যাতে সড়কে পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে আরেক কর্মকর্তা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তুরস্কের কনস্যুলেট ভবনের কাছে এবং প্রাঙ্গনে মর্টার পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাকের মসুলে তুরস্কের কনস্যুলেটে হামলা

আপডেট সময় ০৯:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২