ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পরিণতি বহন হবে’: এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রকে সরাসরিই হুঁশিয়ারি দিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকেই ‘পরিণতি বহন করতে হবে’ বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা স্পিকার পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করছি। যদি যুক্তরাষ্ট্র এগিয়ে যায় এবং চীনের চ্যালেঞ্জ করে … মার্কিন পক্ষ সব পরিণতি বহন করবে।

ন্যান্সি পেলোসি আগস্টে তাইওয়ানে যেতে পারেন এমন খবর গত সপ্তাহে প্রকাশিত হওয়ার পরে বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

এমনকি পেলোসির এই সম্ভব্য সফর আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে হতে হওয়া ফোনকলকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও পেলোসির এই সফরকে কেন্দ্রকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় চিঠি দেওয়ার কথা স্বীকার করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

এ ব্যাপারে একটি মিডিয়া বিফ্রিংয়ে ঝাও লিজিয়ান বলেছিলেন, চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার জানিয়েছেন ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরোধীতা করেন তারা। আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র তার মতো চলে। তাহলে চীন তার জাতীয় সার্বভৌমতা এবং এর অঞ্চলের অখণ্ডতা বজায় রাখতে কঠোর ও বলপ্রয়োগ পন্থা গ্রহণ করবে। এরপর যদি খারাপ কিছু ঘটে তাহলে যুক্তরাষ্ট্রকে এর পুরো দায় নিতে হবে।

এদিকে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর সামনে রেখে তাইওয়ানের ওপর চীন নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে পারে আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

প্রসঙ্গত, তাইওয়ান, মানবাধিকার এবং প্রযুক্তি খাতের প্রতিযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে বাইডেনের আমলে দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পরিণতি বহন হবে’: এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি চীনের

আপডেট সময় ০৬:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২