ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুদের হার ৬ ও ৯ শতাংশ করায় ব্যাংকিং খাত স্থিতিশীল রয়েছে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আমাদের ব্যাংকগুলোর সুদের হার ৬ ও ৯ শতাংশ করার কারণে ব্যাংকিং খাত স্থিতিশীল অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জুলাই) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ( আইএমএফ) শর্ত ছিল ব্যাংকগুলোর সুদের হার ৬ ও ৯ শতাংশ ওঠানোর, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের সুদের হার ৬ ও ৯ হওয়ার করাণে বাংলাদেশের অর্থনীতি আজকে তার অবস্থানে আছে। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। আপনারা ভালোটা দেখে যদি না বলেন, তাহলে আমাদের সমস্যা।

তিনি বলেন, যদি ৬ ও ৯ ইন্টারেস্ট রেট না হতো, তাহলে কোভিড সিচ্যুয়েশনে ছোট, বড়, মাঝারি কোনো প্রতিষ্ঠানকে খুঁজেও পেতাম না। এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দরকার লাগলে আইএমএফ ও বিশ্বব্যাংক তাদের মতো বলবে। তাদের যে চাহিদা সেটা পূরণের চেষ্টা করবে। তারা বাংলাদেশের প্রশংসা করবে।

মন্ত্রী বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংক বরাবর বলে যাচ্ছে বাংলাদেশ ভালোভাবে এগুচ্ছে। আমরা ৬ ও ৯ ইন্টারেস্ট করার কারণে ব্যাংকিং খাত স্থিতিশীল অবস্থা আছে। সরকারি ব্যাংকগুলোকে দায়িত্ব দিয়েছি তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য। পাশাপাশি প্রাইভেট সেক্টরের ব্যাংককগুলো যেটা লাল ছিল সেটা সবুজ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুদের হার ৬ ও ৯ শতাংশ করায় ব্যাংকিং খাত স্থিতিশীল রয়েছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২