ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান থেকে আরও বেশি তেল-গ্যাস কিনবে তুরস্ক : এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে।

তিনি জানান, ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে। বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য রয়েছে এটি তার তিন গুণ।

ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।

সাম্প্রতিক সফরের সময় ইরানের সঙ্গে তুরস্কের সই হওয়া গুরুত্বপূর্ণ আটটি চুক্তির কথা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এসব চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থাগুলোকে সমর্থন দেয়া, রেডিও ও টেলিভিশন খাতে সহযোগিতা এবং ইরান ও তুরস্কের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তা সংস্থার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা।

তুরস্ক আগে থেকেই ইরান হতে তেল-গ্যাস আমদানি করে থাকে। নিকটতম প্রতিবেশী হওয়ায় অনেক কম খরচে তুরস্ক ইরানের তেল ও গ্যাস কিনতে পারে। তেল এবং গ্যাসের সরবরাহকারী হিসেবে ইরান অত্যন্ত বিশ্বস্ত অংশীদার বলেও তুরস্ক মনে করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান থেকে আরও বেশি তেল-গ্যাস কিনবে তুরস্ক : এরদোয়ান

আপডেট সময় ০৯:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২