ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরের মধ্যে দেখতেন, বদলে যাওয়ার কারণ জানালেন সানা

আকাশ বিনোদন ডেস্ক :

বিগ বসের ফাইনালিস্ট ছিলেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’, অক্ষয় কুমারের সঙ্গে ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে তার শোবিজ জগত ছাড়ার ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। সেই ঘোষণা দেওয়ার আগে থেকেই নিজের জীবনযাপনে বদল আনেন সানা। তিনি জানিয়েছেন, এই পরিবর্তনে তিনি খুশি।

সানা জানান, তার কাছে অর্থ, খ্যাতি, সুনাম সব ছিল। যা চাইতেন তাই করতে পারতেন। কিন্তু মনে শান্তি ছিল না। সানা বলেন, ‘আমার মনে হতো আমার সবকিছু আছে। তাও আমি কেন খুশি নই? সময়টা ছিল কঠিন এবং আমাকে হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে।’

সানা জানান, ২০১৯ সালে রমজান মাসে স্বপ্নে জ্বলন্ত কবরের মধ্যে নিজেকে দেখেছেন তিনি। এ নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ তার মনে হয়েছিল, এটাই তার শেষ পরিণতি হতে যাচ্ছে। নিজেকে বদলে ফেলার জন্য তিনি জীবন শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এরপরপরই শোবিজ জগত থেকে সানা দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

২০২০ সালে সানা শোবিজ জগত ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। একই বছরে মুফতি আনাস সাইয়েদকে বিয়ে করেন সানা। সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিজের লাইফস্টাইল বদলে ফেলেছেন সানা। স্বামীর সঙ্গে তিনি হজ করেছেন। সানা জানিয়েছেন, তার মনে আগে থেকেই হজ করার স্বপ্ন ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরের মধ্যে দেখতেন, বদলে যাওয়ার কারণ জানালেন সানা

আপডেট সময় ১১:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২