ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস বড় ব্যবসায়ীদের

আকাশ জাতীয় ডেস্ক:  

পুঁজিবাজারে চলমান সংকট থেকে উত্তেরণের লক্ষ্যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের (বড় বিনিয়োগকারীরা) বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে ইতিবাচক সাড়া দিয়েছেন তারা (বড় বিনিয়োগকারীরা)।

সোমবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে চলমান সংকট নিয়ে বড় বিনিয়োগকারীদের সঙ্গে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সক্ষমতা অনুযায়ী বিভিন্ন ধরনের ইনডেক্স মুভার স্ক্রিপ্টে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। তখন বড় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন।

তিনি বলেন, বর্তমান বাজারে সাইক্লোজিকাল পেনিক অনেক বেশি। বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সাধারণ বিনিয়োগকারীরা আস্থার সংকটে পড়েছেন। ফলে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে সেল প্রেসার বেড়েছে। এ অবস্থা থেকে উত্তেরণের জন্য হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এতে আশা করা যায় শিগগিরই বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বৈঠকে বিএসইসির কর্মকর্তারাসহ ৩০ জন বড় বিনিয়োগকারী উপস্থিত ছিলেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস বড় ব্যবসায়ীদের

আপডেট সময় ১০:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২