ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শনিবার বদলানো হবে কাবা শরীফের গিলাফ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পবিত্র কাবা শরীফে আগামী শনিবার লাগানো হবে নতুন গিলাফ। পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হবে আল্লাহর ঘর কাবা।

শনিবার ইসলামিক নতুন বছর শুরু হবে। আর নববর্ষের দিন বদলানো হবে গিলাফ। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুলরহমান আল-সুদাইসের অধীনে ১৬৬ জন কারিগর বাৎসরিক এ কাজটিতে অংশ নেবেন।

এদিকে কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন শিল্পী ও কর্মচারি আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে।

এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন। যেটি ১৬ মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়।

এদিকে কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে ৬৭০ কেজি কাঁচা সিল্ক দিয়ে। এগুলোতে কালো রঙ করা হয়েছে। তাছাড়া গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনালী রঙের সুতা এবং ১০০ কেজি রুপালী রঙের সুতা ব্যবহার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার বদলানো হবে কাবা শরীফের গিলাফ

আপডেট সময় ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২