ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে বেশি দূরে নয় পাকিস্তান: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান শনিবার সতর্ক করে বলেছেন, পাকিস্তান ‘শ্রীলঙ্কা মুহূর্ত’ থেকে খুব বেশি দূরে নয়। জনগণ ‘মাফিয়াদের’ বিরুদ্ধে ‘হাকিকি আজাদি’র জন্য রাস্তায় নেমে আসবে। খবর এএনআইএর।

টুইটারে ইমরান খান বলেছেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে।

ইমরান খান আরো বলেন, জনগণের সঙ্গে আলাপচারিতা এবং আমার হাকীকি আজাদীর আহ্বানে তাদের প্রতিক্রিয়ার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পাকিস্তানের যথেষ্ট জনবল আছে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না। আমরা শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে বেশি দূরে নই।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সাবেক এই ক্রিকেট তারকা ইমরান খান তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারেননি। তার আগেই পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় আসেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে বেশি দূরে নয় পাকিস্তান: ইমরান খান

আপডেট সময় ১১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২