ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার ধুনট উপজেলায় অণ্ডকোষ চেপে ধরে আব্দুর রহিম (৬৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার ধামাচামা গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামানিকের ছেলে।

এ ঘটনায় বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিউটি খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি কৃষক আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম পেশায় একজন প্রান্তিক কৃষক। প্রায় ৬ বছর আগে তিনি বিউটি খাতুকে (৪০) বিয়ে করেন। বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী বিউটি খাতুন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া হতো।

সকালে আব্দুর রহিম তার স্ত্রীকে ভাত রান্না করতে বলেন। কিন্তু সময়মতো ভাত রান্না করতে না পারায় রহিম তার স্ত্রীকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। এসময় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুনকে ঘরের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালায়।

বিকালে পুলিশ আব্দুর রহিমের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য বিউটি খাতুনকে আটক করা হয়।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন জানান, বিউটি খাতুন এর আগেও তার বাবাকে অণ্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিউটি খাতুন জানান, আমাকে মারধরের সময় হঠাৎ করে পড়ে গিয়ে সে মারা গেছেন। আমার স্বামীকে আমি হত্যা করিনি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিহতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২