ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইসরাইলের প্রধানমন্ত্রীকে সতকর্তা দিয়েছে রাশিয়া’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ায় বসবাস করা ইহুদিরা যেন ইসরাইলে আসতে পারেন, সেজন্য রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করত একটি ইহুদি এজেন্সি।

তবে গত সপ্তাহে রাশিয়ার একটি আদালত এই ইহুদি এজেন্সির কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার মন্ত্রণালয় এজেন্সিটির কার্যক্রম বন্ধ করে দিতে অনুরোধ করেছে। কারণ তারা নিয়ম ভেঙেছে। এ নিয়ে শুনানির জন্য ২৮ জুলাই সময় বেঁধে দেন আদালত।

তবে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইহুদি এ এজেন্সির কার্যক্রম বন্ধ করে দিয়ে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে মূলত সতর্কতা দিয়েছে রাশিয়া।

কারণ ইয়ার লাপিদ ইউক্রেন যুদ্ধের ইস্যু নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটু বেশি সরব হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যতটা না সরব ছিলেন তার চেয়ে বেশি সরব হয়েছেন লাপিদ।

গত ১ জুলাই নাফতালি বেনেট পদত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ প্রধানমন্ত্রী হন।

এদিকে রাশিয়ার আদাল এমন নির্দেশ দেওয়ার পর বিষয়টির সমালোচনা করেছেন অবৈধ ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। রোববার ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে তিনি বলেছেন, রাশিয়ার এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে।

ইয়ার লাপিদ ইসরাইলের একটি কূটনৈতিক দলকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যদি রাশিয়া এ বিষয়ে আলোচনা করতে রাজি হয় তাহলে কূটনৈতিক দলটিকে রাশিয়ায় পাঠাবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইসরাইলের প্রধানমন্ত্রীকে সতকর্তা দিয়েছে রাশিয়া’

আপডেট সময় ০৮:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২