ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এরদোগান ও গুতেরেসের মুখে থুতু ফেলেছেন পুতিন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শস্য রপ্তানি চুক্তির একদিন পরই কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমন দাবি করেছে ইউক্রেন।

পাশাপাশি দেশটি বলছে, এ হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি ভেঙে গিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিলে তার জন্য দায়ী থাকবে রাশিয়া। শনিবার (২৩ জুলাই) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের মুখ থুতু ফেলেছেন। যদি সমঝোতা চুক্তিটি পূরণ না হয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট গভীরতর করার জন্য রাশিয়া দায়ী থাকবে।

প্রসঙ্গত, কৃষ্ণসাগরের বন্দরগুলোর মধ্যে ওডেসা গুরুত্বপূর্ণ। শুক্রবার (২২ জুলাই) ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বজুড়ে যে খাদ্যসংকট দেখা দিয়েছে, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে আশা করা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এরদোগান ও গুতেরেসের মুখে থুতু ফেলেছেন পুতিন’

আপডেট সময় ১১:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২