ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের মোস্ট এনার্জেটিক অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর সিং। সদাই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির এই হ্যান্ডসাম নায়কে নিয়ে সর্বদাই আলোচনায় লেগেই থাকে।

উদ্ভট পোশাক আর ফ্যাশনিস্তার নতুন সংজ্ঞা তৈরি করতে তার জুড়ি মেলা ভার! এবার এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে আলোচনায় রণবীর সিং। আর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রণবীর সিং ‘পেপার ম্যাগাজিন’র জন্য ফটোশুটে অংশ নিয়ে ছিলেন। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। যদিও এ নিয়ে অভিনেতার কোনো সংকোচ নেই।

তার ভাষ্য, শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি নিয়ে রীতিমতো চলছে আলোচনা। একাংশ প্রশংসা করেছেন, তো আরেকপক্ষ রণবীরের সিংয়ের নগ্নতা নিয়ে ঠাট্টা করতেও পিছপা হলেন না।

একপক্ষের মতে, ক্যামেরার সামনে পোশাক খুলতে সাহস লাগে। তো আরেকপক্ষ তুলোধনা প্রশ্ন তুলেছেন, এ যাবৎকাল উদ্ভট পোশাক পরে খবরের শিরোনামে এসেছেন। ট্রোলডও হয়েছেন। তাই কি এবার পুরোপুরি পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে এলেন ক্যামেরার সামনে?

এদিকে পেপার ম্যাগাজিনের সূত্রের খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস।

সিনেমায় অভিনয়ের দিক থেকে গেল মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এছাড়া ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ১০:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২