ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে মুসলমানদের কোরআন-জায়নামাজ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের জিনজিয়াং এলাকায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও জায়নামাজসহ অন্যান্য ধর্মীয় উপকরণ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশ অমান্য করা হলে কঠিন শাস্তি দেয়া হবে।

‘রেডিও ফ্রি এশিয়া’ নামক দেশটির একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- কাশঘর, হোতান ও অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকায় সরকারের নির্দেশ পালন করতে শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হচ্ছে মুসলমানদের পবিত্র কোরআনসহ প্রার্থনার কাজে ব্যবহার করা উপকরণগুলো।

আরো বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় উপকরণগুলো পুলিশের কাছে জমা দেয়ার জন্য ধর্মগুরুদের কাছে লিখিত নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বহিষ্কৃত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এর মুখপাত্র দিলক্সাট র‌্যাক্সিট।

এছাড়া কোরআনের সব কপি সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেয়ার জন্য জোরদার প্রচার চালানো হচ্ছে। দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উই চ্যাটেও চলছে প্রচার।

এ বছরের শুরুর দিকেই জিনজিয়াং প্রশাসনের তরফ থেকে ইসলাম বিরোধী অভিযান শুরু হয়। পাঁচ বছর আগের সব কোরআন নষ্ট করে দেয় প্রশাসন। প্রশাসনের অভিযোগ ছিল যে কোরআনে বেশকিছু চরমপন্থী বক্তব্য রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে মুসলমানদের কোরআন-জায়নামাজ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ

আপডেট সময় ১২:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭