ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিত্তিহীন সমালোচনা বরদাশত করবে না তালেবান সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের তালেবান সরকারের ভিত্তিহীন সমালোচনা করলেই শাস্তি পেতে হবে। নতুন একটি আদেশে তালেবান সরকারের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে, যারা কোনো সত্যতা ছাড়াই আফগানিস্তানের স্কলার ও সরকারি কর্মচারীদের সমালোচনা করবে তাদের শাস্তি পেতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাদের শীর্ষ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার আরোপ করা নতুন নির্দেশনা প্রকাশ করেছে। তাদের এই নির্দেশনা মানা জনগণ এবং মিডিয়ার জন্য ‘শরিয়া দায়িত্ব’ বলা হয়েছে।

তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদার নতুন আদেশ নির্দেশনা অনুযায়ী, সরকারের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জনসাধারণকে অপ্রয়োজনীয় অভিযোগ বন্ধ করতে বলা হয়েছে। তবে ঠিক কি ধরনের সমালোচনা করা যাবে না তা স্পষ্ট করে বলা হয়নি।

দেশটির সামাজিক মাধ্যমে, টেলিভিশন বিতর্কে কিছু লোক তালেবান সরকারের বিরুদ্ধে সমালোচনা করে।

কিছু মানবাধিকার সংস্থা এবং মিডিয়ার প্রতিবেদন অনুসারে, সরকারের সমালোচনা করায় তালেবান কয়েকজনকে গ্রেফতার করে নির্যাতন করেছে।

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তালেবান সরকার দেশটিতে নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিত্তিহীন সমালোচনা বরদাশত করবে না তালেবান সরকার

আপডেট সময় ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২