ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে শুয়ে প্রাণে বেঁচে গেলেন গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিজা আক্তার (১৯) নামে এক গৃহবধূর উপর দিয়ে ট্রেন গেলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। শুক্রবার সন্ধ্যায় আখাউড়ার বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

লিজা আক্তার আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী। সামান্য ব্যথা পেয়ে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। তবে তিনি খুবই ভয় পেয়েছেন। ঘটনার সময় তার স্বামী ও আরেক স্বজন গৃহবধূর সাথে ছিলেন।

প্রত্যক্ষদর্শী উপজেলার গাজীর বাজার এলাকার আমজাদ ভূঁইয়া জানান, সন্ধ্যায় দুই তরুণী ও এক যুবক তিতাস ব্রিজের উপরে উঠে ছবি তুলছিলেন। এমন সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তাদের প্রত্যেকেই ব্রিজ থেকে নিরাপদে সরে যান। এর মধ্যে সবার সামনে থাকা লিজা আক্তার ব্রিজ থেকে সরতে গিয়ে হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। তখন তার উপর দিয়ে ট্রেনটি চলে যায়।

আমজাদ ভূঁইয়া আরো বলেন, আমি মূলত ট্রেনের ভিডিও করছিলাম। তখন ওই মেয়েটি ট্রেনের নিচে পড়ে থাকার ভিডিও ধারণ করি। ট্রেনটি চলে যাওয়া মাত্র ওই তরুণীর মাথায় পানি ঢেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। হাসপাতাল থেকে তারা তড়িঘড়ি করে লিজাকে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরাম জানান, ওই গৃহবধূর শরীরে ব্যথা আছে। তবে আঘাতের কেনো চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ধরনের ভিডিওর কথা শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে শুয়ে প্রাণে বেঁচে গেলেন গৃহবধূ

আপডেট সময় ১১:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২