ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ ইউপি চেয়ারম্যান ও সহযোগী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে (৪৭) বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চেয়ারম্যানের সহযোগী সোহেল হোসেনও (৩৫) আটক হন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ ইউপি চেয়ারম্যান ও সহযোগী আটক

আপডেট সময় ১১:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২