ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি

আকাশ জাতীয় ডেস্ক: 

বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি। এর আগে কয়েকবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে এবার বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে সরকার।

সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ জুলাই থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হচ্ছে। খোলা পাম অয়েল বিক্রি বন্ধ হবে ৩১ ডিসেম্বর থেকে। বাজারে প্যাকেটজাত প্রক্রিয়া ব্যতীত এসব তেল পাওয়া যাবে না।

খোলা তেলে ভেজাল মেশানো সহজ। তা ছাড়া কোন পর্যায়ে সয়াবিন ও পাম অয়েলে ভেজাল মিশ্রিত হচ্ছে, তা নির্দিষ্ট করাও কঠিন। এসব বিষয় মাথায় রেখেই খোলা তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিল্প মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং উপ-সচিব হারুন অর রশিদ এ ব্যাপারে বলেন, সরকার এ আগেও তিন দফা খোলা তেল বিক্রি বন্ধে সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার আর সে পথে যেতে চায় না শিল্প মন্ত্রণালয়।

তিনি জানান, পাউচ প্যাকেটজাত তেল বাজারে থাকবে। তবে, ২৫০ মিলিলিটার থেকে ২০-৩০ লিটার পর্যন্ত তেল বিক্রি করতে হবে জারে করে। খোলা তেল বিক্রির সময় জুলাই মাস পর্যন্ত। এ ক্ষেত্রে স্বল্প মূল্যবৃদ্ধি হতে পারে বলেও জানান।

একটি সূত্র মারফত জানা গেছে, খোলা তেল বিক্রি বন্ধ হলে ফুড গ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল, পাউচ প্যাকে বাজারজাত হতে সয়াবিন ও পাম অয়েল। শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে উৎপাদক পরিবেশক পর্যায়ে নির্দেশনা দিয়েছে।

মূল্যবৃদ্ধির ব্যাপারে সূত্রটি জানায়, খোলা তেল বিক্রি বন্ধ হয়ে গেলে প্যাকটজাত ২-৩ শতাংশ, সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত তেলের মূল্যবৃদ্ধি পেতে পারে। নিম্ন আয়ের মানুষের কেনার সুবিধার্থে ছোট ছোট প্যাকেটে বিক্রির ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

এর আগে ৩১ মের পর থেকে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। পাম তেলের ব্যাপারে সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্তই নির্ধারিত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি

আপডেট সময় ০৪:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২