ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূর্ণিমার বিয়ের খবরে যা বললেন সাবেক স্বামী

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথম সংসার ভেঙে আবারও সংসার পেতেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ২৭ মে আশফাকুর রহমান রবিন নামে এক বেসরকারি চাকরিজীবীকে বিয়ে করেছেন অভিনেত্রী। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর একটি অভিজাত এলাকায় থাকছেন পূর্ণিমা।

নায়িকার নতুন জীবনে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তার সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদ। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। এরপর থেকেই ফাহাদের কাছে বিভিন্ন গণমাধ্যম থেকে অনবরত ফোন যেতে থাকে। তাতে বিরক্ত হয়েছেন তিনি।

পরে ফাহাদ আরেকটি পোস্টে সাংবাদিকদের উদ্দেশে লেখেন, ‘পূর্ণিমার বিয়ের খবর আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস এবং কল করা বন্ধ করুন। মানুষের জীবনে সবকিছু ভালোর জন্যই ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। পূর্ণিমার জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

২০০৭ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের সংসারে আসে মেয়ে আরশিয়া উমাইজার। ফাহাদের সঙ্গে ডিভোর্সের পর আরশিয়া তার মায়ের সঙ্গেই থাকে। ৮ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন পূর্ণিমা।

বৃহস্পতিবার গণমাধ্যমকে নায়িকা জানান, পারিবারিকভাবে তিনি আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন। কাজের সূত্র ধরে তাদের পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব। সেখান থেকে পরষ্পরের মন দেওয়া-নেওয়া। দুজন একে অপরকে আগে বুঝেছেন, তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পূর্ণিমার বিয়ের খবরে যা বললেন সাবেক স্বামী

আপডেট সময় ১২:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২