ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল গোলবার হোসেন (৪৫) নামে এক কৃষকের। বুধবার (২০ জুলাই) সন্ধা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে শাকিল আহমেদ (৩০)।

নিহতের ভাই আব্দুল মজিদ জানান, প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের কাছ থেকে গোলবার হোসেন পাঁচ মণ ধান গত অগ্রহায়ণে ধার নেন। পরবর্তীতে সুদসহ ধানের টাকা ফেরত দিতে সময় চেয়ে নেন গোলবার। এরপর কিছুদিন আগে গোলবার পাঁচ মণ ধানের মূল্য বাবদ সাত হাজার টাকা পরিশোধ করেন।

কিন্ত সুদের টাকা দিতে না পারায় কোরবানির ঈদের দুই দিন আগে দেলোয়ারদের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে গত মঙ্গলবার (১৯ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার ও তার ছেলে আল আমিন সালিশ অমান্য করে দলবল নিয়ে বুধবার সন্ধ্যায় গোলবার হোসেনের ছেলে শাকিলকে আড়ংগাইল বড় বাজারে মারধর করে। শাকিলের বাবা গোলবার ও চাচা মজিদ সেখানে গেলে তাদেরও মারধর করা হয়।

এ সময় তারা প্রাণ বাঁচাতে পাশের একটি দোকানে গেলে সেখানে গিয়েও গোলবার ও শাকিলকে বেধড়ক মারপিট করে দেলোয়ার ও তার ছেলের দলবল। গোলবারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দেলোয়ার তার দলবল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গোলবার ও তার ছেলেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম রাকিবুল হাসান জানান, এখানে আনার পর গোলবার হোসেনকে বগুড়ায় রেফার্ড করা হয় আর শাকিলকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ১১:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২