ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

যোগাযোগ বন্ধ করায় ধর্ষণচেষ্টা, প্রেমিকের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেওয়ায় মধ্যরাতে বাড়ি এসে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে প্রেমিক। বুধবার রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

জানা যায়, ডুবাইল ইউনিয়নের ছোট ডুবাইল গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে পাপন (৩০) পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের ৬ মাস পর মেয়েটি জানতে পারে তার প্রেমিক পাপন বিবাহিত এবং ১ সন্তানের জনক। পাপন তার সঙ্গে প্রতারণা করে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে পাপন গভীর রাতে প্রেমিকার বাড়ি এসে বসত ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে পাপনকে আটকে রাখেন। সকালে স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেনের মাধ্যমে থানায় খবর দেন মেয়েটির পরিবার। থানা পুলিশ দুপুরে পাপনকে আটক করে থানায় নিয়ে যায়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, উভয়ের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক ছিল। পাপন বিবাহিত জেনে মেয়েটি যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তাদের সম্পর্কে ফাটল ধরে। রাতে পাপন মেয়েটির বাড়িতে এসে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি ও তার পরিবার আটকে রেখে থানায় খবর দিলে পাপনকে আটক করা হয়। ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যোগাযোগ বন্ধ করায় ধর্ষণচেষ্টা, প্রেমিকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২