ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সিরিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত মাসের শেষের দিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল সিরিয়া। সেকারণে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তারই জবাবে এবার ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। খবর আল-জাজিরার।

বুধবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরীয় আরব প্রজাতন্ত্র পারস্পরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

গত মাসে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন এবং সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকবে না।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন প্রথম ২০১৮ সালে কিয়েভে তার কূটনৈতিক কর্মীদের আবাসস্থল পুনর্বিবেচনা করতে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে দায়িত্ব পালন করা তাদের পক্ষে অসম্ভব করে তুলেছিল।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরিয়ার দূতাবাস সেই সময় ইউক্রেন সরকারের বৈরী মনোভাবের ফলে তার দায়িত্ব স্থগিত করেছিল।

ইরানের রাজধানীতে রাশিয়া, ইরান ও তুরস্কের নেতাদের মধ্যে শীর্ষ বৈঠকের পরদিন বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা দেন।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে মারিক অভিযান চালানোর পর এটা ছিল ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় বিদেশ সফর। সফরে পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সিরিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সিরিয়ার

আপডেট সময় ০৬:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২