ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পুঁজিবাজারের গতি ফেরাতে সবকিছু করার আশ্বাস প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

পুঁজিবাজারে গতি ফেরাতে সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসি চেয়ারম্যান শিবলী-রুবাইয়াত-উল-ইসলামকে এই আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।

বিএসইসি চেয়ারম্যান বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান। পরে বেলা ১২টা ৪৫ মিনিটে গণভবনে সরকারপ্রধানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজারের সামগ্রিক বিষয় নিয়ে ইতবাচক আলোচনা হয় কমিশন চেয়ারম্যানের। এই বৈঠকের ইতিবাচক প্রভাব অচিরেই পুঁজিবাজারে পড়বে।

বৈঠক শেষে বিএসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম। এসময় বিএসইসির কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গেল বছরের ১ ডিসেম্বর পুঁজিবাজারের পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরাসহ বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে গাইডলাইন নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিএসইসি চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারের গতি ফেরাতে সবকিছু করার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২