ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বিএনপির জন্য ‘অপেক্ষা’ করব: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু কোনোবারই ইসির ডাকে সাড়া দেয়নি দলটি। তবু অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিএনপির জন্য ওয়েট করব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপের আজ চতুর্থ দিন। এতে বিকাল ৩টায় অংশ নেওয়ার কথা ছিল বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির। কিন্তু দলটি শুরু থেকে তা প্রত্যাখ্যান করে আসছে। বিএনপির একটিই কথা— এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আর সংলাপ তো প্রশ্নই আসে না।

গণতন্ত্রী পার্টির সংলাপ শেষে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা আছে বা নাই— দুটোই। আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসছেন, তাদের প্রত্যেকের আমাদের (ইসি) প্রতি আস্থা আছে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, নাও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত রাখব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

বিএনপির জন্য ‘অপেক্ষা’ করব: সিইসি

আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২