ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার সঙ্গে তেল নিয়ে যে ঐতিহাসিক চুক্তি করল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার সঙ্গে তেল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের সময়ে ইরানের তেল মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ইরানের তেল ও জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘সানা ও প্রেসটিভি’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন (চার হাজার কোটি) ডলারের ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার চুক্তিটি ভার্চুয়ালি সই হয়েছে বলেও জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। সিরিয়াবিষয়ক আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন মঙ্গলবার তেহরান সফরে আসেন এবং ওই সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও তিনি ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম পুতিন বিদেশ সফরে গেলেন। তিনি এমন সময় এ সফর করলেন, যখন গত পাঁচ মাসে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন খুজাস্তে মেহর বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে; কাজেই প্রমাণিত হয়েছে বিশ্ববাজার থেকে ইরানের তেলকে আলাদা করে ফেলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইরানের তেলের ওপর বিশ্ব নির্ভরশীল। এ কারণে ইরান বিশ্ববাজারে তেল সরবরাহের একটি স্থিতিশীল ও নিরাপদ দেশে পরিণত হয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত সপ্তাহে গ্যাজপ্রমের কর্মকর্তারা ইরান সফর করে গেছেন এবং তখনই ৪০ বিলিয়ন ডলারের চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।

খুজাস্তে মেহর বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে ইরানের তেল খাতের উন্নয়নের জন্য ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল, বর্তমানে যার বাস্তবায়ন চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার সঙ্গে তেল নিয়ে যে ঐতিহাসিক চুক্তি করল ইরান

আপডেট সময় ০১:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২