ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনন্ত জলিলের আমন্ত্রণে সাড়া দেননি তারকারা!

আকাশ বিনোদন ডেস্ক : 

রাজধানীর যমুনা ব্লকবাস্টারে সোমবার ‘দিন : দ্য ডে’ দেখতে দেশের ৭৪ জন তারকাশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিলেন সিনেমার প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তবে আমন্ত্রিতদের বেশিরভাগই আসেননি।

সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে তেমন কাউকে দেখা যায়নি।

আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন শিল্পীর।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, ‘আপনারা দেখবেন, যখনই যে শিল্পী বক্তব্য দেবেন, তখনই বলবেন আমরা এক পরিবার। তো আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি, দেখা করবো, একসঙ্গে সিনেমা দেখবো, আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলবো। তাহলে সবাই মনে করবে যে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমরা সবাই এক।’

তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্র পরিবার, আমরা একে অপরের পাশে থাকবো, হাসিখুশি থাকবো, একজন আরেকজনের সিনেমা নিয়ে আলোচনা করবো। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।’

বিষয়টি খুব কষ্ট পেয়েছেন জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি যতই সততা দেখাই, ততই দেখি পেছন থেকে কেউ যেন আমার পা টা টেনে ধরে রাখে। আমি যতই চাই এই সিঁড়ি দিয়ে উঠে চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেখি যে পেছন থেকে টেনে ধরে রাখে। এগুলো খুব কষ্ট লাগে আমার।’

‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনন্ত জলিলের আমন্ত্রণে সাড়া দেননি তারকারা!

আপডেট সময় ০৯:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২