ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানকে যে ‘উপদেশ’ দিলেন ইরানের ধর্মীয় নেতা খামেনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে মঙ্গলবার দেখা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার বিকেলে ইরান যান এরদোগান।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার্কিস প্রেসিডেন্ট এরদোগানকে মঙ্গলবার খামেনির কাছে নিয়ে যান।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগানকে ইরানের ধর্মীয় নেতা খামেনি উপদেশ দিয়েছেন, তিনি যেন সিরিয়ায় নতুন করে কোনো সামরিক অভিযান না চালান।

গত ২৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দেন, তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া সিরিয়ার মানবিজ এবং তেল রিফাতে সামরিক অভিযান চালাবেন তিনি। সেখানে থাকা কুর্দি জঙ্গিদের সরিয়ে দিতে এ অভিযান পরিচালনা করা হবে।

কিন্তু ইরানের ধর্মীয় নেতা এরদোগানকে অভিযানটি না চালানোর জন্য উপদেশ দিয়েছেন।

ইরানের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, খামেনি এরদোগানকে বলেছেন, নতুন সামরিক অভিযান সিরিয়া, তুরস্ক এবং এ অঞ্চলের ক্ষতি করবে।

খামেনি আরও বলেছেন, নতুন সামরিক অভিযান একটি জঙ্গি গোষ্ঠিকে উল্টো আরও সহায়তা করবে।

খামেনি এরদোগানকে নিশ্চয়তা দিয়েছেন, ইরান মনে করে তুরস্কের সীমান্ত নিরাপত্তা মানে তাদের নিরাপত্তা। তাই সিরিয়ায় সেসব সমস্যা আছে সেগুলো যেন কূটনৈতিকভাবে সমাধান করার ব্যবস্থা নেওয়া হয়।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এরদোগান খামেনিকে বলেছেন, জঙ্গি গোষ্ঠিদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এদিকে তুরস্ক যেসব কুর্দিদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করে থাকে তাদের সঙ্গে আবার ভালো সম্পর্ক রয়েছে সিরিয়ার সরকারের। অন্যদিকে সিরিয়ার সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ইরানের। ফলে ইরান চাচ্ছে তুরস্ক যেন কোনো সামরিক অভিযান না চালায়।

মঙ্গলবার ইরান সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি ইরানে পৌঁছানোর আগে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরদোগানকে যে ‘উপদেশ’ দিলেন ইরানের ধর্মীয় নেতা খামেনি

আপডেট সময় ০৯:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২