ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না: মাহবুব উল আলম হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি, চরিত্র হরণ বা অপপ্রচার করলে বিএনপি-জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, ষড়যন্তের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর জবাব দেবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর কুশপুতুল দাহ ও তাকে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি দুর্নীতিবাজ দল সেটা বার বার প্রমাণিত হয়েছে। বিএনপি মিথ্যাবাদী দল। তারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লজ্জা হওয়া উচিত, কারণ তিনি মিথ্যাবাদী দুর্নীতিবাজ দলের মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী দলকে সন্ত্রাসী বললে তাদের গা জ্বালা করে। এই বিএনপি শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলো এবং হামলা চালিয়েছিল। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যে বাড়ছে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট হচ্ছে। কিন্তু বিএনপি এটাও নিয়েও মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। দেশকে পিছিয়ে দিয়েছিল। তাই তারা দেশের উন্নয়ন অগ্রগতি চায় না। বাংলাদেশের উন্নয়ন দেখলেই তাদের গা জ্বালা শুরু হয়ে যায়। কারণ বিএনপির প্রভু দেশ পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

হানিফ আরও বলেন, পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। তাই বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার মিথ্যার করছে বিএনপি। যতদিন শেখ হাসিনা আছে ততদিন বাংলাদেশের মানুষের কোনো চিন্তার কারণ নেই। বিএনপির জামায়াতের মিথ্যাচার ও অপশক্তি কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না।

দেশের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে— বিএনপির নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আমলে রিজার্ভ ছিলো ৫ মিলিয়ে ডলার। আর এখন শেখ হাসিনার নেতৃত্বে ৪০ মিলিয়ে ডলারের বেশি রিজার্ভ আছে। তারপরে বিএনপি এটা নিয়ে মিথ্যাচার করছে।

তিনি বলেন, বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ সাড়া দেয়নি। তাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে চরিত্র হরণের চেষ্টা করছে। আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে বিএনপির জামায়াতের দ্বারা যদি কোনো কটূক্তি করা হয় বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, ষড়যন্তের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর জবাব দেবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেলসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না: মাহবুব উল আলম হানিফ

আপডেট সময় ০৮:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২