ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের রেকর্ড পতন

আকাশ জাতীয় ডেস্ক:

ডলার প্রতি রুপির মান আরও কমেছে। মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৮০ রুপিতে পৌঁছে। আশঙ্কা করা হচ্ছে, রুপির মান ডলারের বিপরীতে আরও কমে যেতে পারে।

পিটিআইয়ের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডলার প্রতি বিনিময় হার ৮০.০৫ রুপিতে পৌঁছায়; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর (ডলার ছিল ৬৩.৩৩ রুপি) থেকে এখন পর্যন্ত ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫%। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।

ভারতের অর্থমন্ত্রীর দাবি, যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে রুপির দরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের রেকর্ড পতন

আপডেট সময় ০৪:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২