ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ন্যাটোকে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়া বলেছে, ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য ‘জীবন ও মৃত্যুর’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তিনি বলেন, গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা আমাদের পদ্ধতিগত ভাবে প্রতারিত করে এসেছে। ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্বদিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে।

পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি ‘জীবন ও মৃত্যু’ হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রোসিয়া-১ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্বদিকে বিশেষ করে রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।

তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় এই জবাব দেয়ার সুযোগ রয়েছে এবং তা নির্ভর করছে আমাদের সামরিক বিশেষজ্ঞরা কোন কোন উপায় প্রস্তাব করেন তার ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ন্যাটোকে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিল রাশিয়া

আপডেট সময় ০১:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১