ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবা শরীফের গিলাফ সেলাইয়ের কাজে সানা খান

আকাশ বিনোদন ডেস্ক :

পবিত্র কাবা শরীফের গিলাফ সেলাই করার সৌভাগ্য হয়েছে সানা খানের। বিয়ের পর প্রথমবারের মতো স্বামী স্বামী মুফতি আনাসকে নিয়ে ওমরাহ করতে গিয়ে এ সুযোগ পেয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য নিজেই জানিয়েছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে সানা খান লেখেন, ‘আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আল্লাহ তায়ালা আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন যে আমি কাবা শরীফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারবে। আল্লাহ অনেক দয়ালু। ’

বিরল এ কাজের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া স্বামী মুফতি আনাসকেও স্মরণ করেন সানা।

এক সময় শোবিজের ঝলমলে দুনিয়ায় কাটতো সানার ব্যস্ততা। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত বছর অক্টোবরে সকলকে চমকে দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। এরপর ইসলামের পথে মনোনিবেশ করেন সানা। ২০ নভেম্বর গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন সানা। বিয়ের দুদিন পর স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এই তারকা।

সে থেকে একেবারে ইসলামের অনুশাসন মেনে চলছেন এই সাবেক অভিনেত্রী। তবে নানা সময় নিজের আপডেট সামাজিক মাধ্যমে জানিয়ে আসছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবা শরীফের গিলাফ সেলাইয়ের কাজে সানা খান

আপডেট সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১