ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মেয়েকে নিয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, আ.লীগ নেতার কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় কাবুল নামে এক আওয়ামী লীগ নেতা ও তার মেয়েকে আটক করা হয়েছে। পরে আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড এবং তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। পুলিশের গুলিতে এক কৃষক আহত হয়েছেন। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা ভেটে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবুল (৪৫) ও তার মেয়ে কামরুন নাহার (২৫)। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ওই গ্রামের আবুল হোসেন (৩৫)। তিনি উত্তর ঝাড়গাঁও গ্রামের বৈশাগু মোহাম্মদের ছেলে।

আহত আবুল হোসেন বলেন, আমি ভোট দিয়ে বের হওয়ার সময় পুলিশ আমার পায়ে গুলি করে।

পুলিশ জানায়, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা চালালে ফাঁকা গুলি করা হয়। এতে একজনের পায়ে গুলি লাগে। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সদর উপজেলার সব ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ব্যালট পেপার ছিনতাই চেষ্টার ঘটনায় অভিযুক্ত কাবুলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী ছিলেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোট ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মেয়েকে নিয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, আ.লীগ নেতার কারাদণ্ড

আপডেট সময় ০৭:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১