ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ট্রুডোর, পশ্চিমাদের ঐক্যের আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার কঠোর ভাষায় চীনের সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য চীনকে দায়ী করেছেন, একই সঙ্গে এ অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন।

ট্রুডো বলেছেন, সবাই একসঙ্গে কাজ করে ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা ভালো করতে পারি; তা হলে চীন আমাদের নিয়ে খেলতে পারবে না এবং আমাদের একে অপরের কাছ থেকে আলাদা করতে পারবে না। বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

ট্রুডো বলেন, পুঁজিবাদী অর্থনীতির গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চায় নিজেদের ভিত শক্ত করতে। এ কারণে আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এ সুযোগ নিয়ে চীনের মিডল ক্লাসের উত্থানের সুযোগ তৈরি হয়েছে। আমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছি। আর চীন খুবই চতুরতার সঙ্গে আমাদের মুক্তবাজারে পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লেলিয়ে দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় কানাডাও। চীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে ট্রুডো এই ঘোষণা দেন। এমনকি কানাডার ফাইভজি তারবিহীন নেটওয়ার্কে অংশগ্রহণ থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া নিয়ে গুঞ্জন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ট্রুডোর, পশ্চিমাদের ঐক্যের আহ্বান

আপডেট সময় ০৬:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১