ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীকে ডিভোর্স না দিয়ে সুবাহকে বিয়ে করলেন ইলিয়াস!

আকাশ বিনোদন ডেস্ক :

এই সময়ের কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন সম্প্রতি নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেছেন। এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে।

তবে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি তৃতীয় বিয়ে করেছেন এই গায়ক। আর এ নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন কারিন।
কারিন বলেন, বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। খবরটি শুনে খুব অবাক হলাম। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এভাবে ছেড়ে দেব না, যা করণীয় করব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।

নবাগত নায়িকা সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত কোনোটিই মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস।

এই গায়ক ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে ডিভোর্স না দিয়ে সুবাহকে বিয়ে করলেন ইলিয়াস!

আপডেট সময় ১১:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১