ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ৬০ ককটেল উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিগধাইর এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে ওই গ্রামের ভুঁইয়া বাড়ি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল গুলো উদ্ধার করা হয়।

নির্বাচনের আগ মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সাধারণ জনগণ।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, ওই এলাকার লোকজন একটি বাজারের ব্যাগে ককটেল গুলো পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল গুলো উদ্ধার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান ককটেল উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল গুলো থানা এনে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ৬০ ককটেল উদ্ধার

আপডেট সময় ১০:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১