ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’

যমজ দুই শিশুর মরদেহ শনাক্ত, মামার ‌‘কাঁধে’ যাচ্ছে বাড়ি

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ বরগুনার দুই যমজ শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের মামার কাছে মরদেহ হস্তান্তর করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান। মামা তার কাঁধে করে দুই শিশু ভাগ্নির মরদেহ নিয়ে বের হন।

শনাক্ত হওয়া দুই শিশু হলো বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকার রফিকুল ইসলামের যমজ শিশু কন্যা লামিয়া আক্তার (৪) ও সামিয়া আক্তার (৪)।

এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ মরদেহ বুঝে পায় বরগুনা জেলা প্রশাসন। তাদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে রাতেই তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

যমজ দুই শিশু লামিয়া ও সামিয়ার মামা আবদুল হান্নান বলেন, আমার যমজ দুই শিশু ভাগ্নির লাশ শনাক্ত করতে পেরেছি। লাশ বুঝে পেয়েছি। নিজেরা নিয়ে পারিবারিকভাবে দাফন-কাফনের ব্যবস্থা করব।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, লামিয়া ও সামিয়া নামের যমজ দুই শিশুর মরদেহ শনাক্ত হওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

যমজ দুই শিশুর মরদেহ শনাক্ত, মামার ‌‘কাঁধে’ যাচ্ছে বাড়ি

আপডেট সময় ০৬:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১