ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

খালেদাকে বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি গয়েশ্বরের

আকাশ জাতীয় ডেস্ক:

অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এজন্য যেকোন সময় ডাক আসতে পারে বলে তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

আজ শুক্রবার জয়পুরহাট জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আদালত সরকারের আজ্ঞাবহ। আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায় বিচার হয়নি। তাই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শহরের নতুনহাট এলাকায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও শাহীন শওকত, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদাকে বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি গয়েশ্বরের

আপডেট সময় ১১:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১