ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্যাকুলিন-নোরার যেসব জিনিস বাজেয়াপ্ত করলো ইডি

আকাশ বিনোদন ডেস্ক :

আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলার আসামী সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিকে দামি উপহার দিয়েছেন। এই উপহারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জ্যাকুলিনকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে গয়না, পাঁচটি ব্যাগ, ঘড়ি, চিনামাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল (একটির মূল্য ৯ লাখ রুপি) এবং ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া। এ ছাড়াও জ্যাকুলিনের বোনকে বিএমডব্লিউ ও তার মাকে প্রায় দেড় কোটি রুপি মূল্যের একটি গাড়িসহ মোট ১০ কোটি রুপির উপহার দিয়েছেন প্রতারক সুকেশ।

অভিযুক্ত সুকেশ অভিনেত্রী নোরাকেও কোটি রুপি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন। সুকেশের স্ত্রী লিনা মারিয়া পাল তাকে দামি ব্যাগ ও একটি আইফোন উপহার দিয়েছিলেন।

জ্যাকুলিন ও নোরার এই উপহার আর তাদের মালিকানায় থাকবে না বলে জানিয়েছে ইডি। এসব উপহার বাজেয়াপ্ত হবে। তবে শুধু পোষ্য প্রাণীগুলোর ক্ষেত্রে ওই মূল্যের অর্থ নিয়ে নেওয়া হবে জানায় সংস্থাটি।

এর আগে ইডির জিজ্ঞাসাবাদের সময় নোরা ও জ্যাকুলিন দুজনই জানিয়েছেন, তদন্তের প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন তারা। একই সঙ্গে জানান, তদন্তকারীরা যখন ইচ্ছে সুকেশের দেওয়া উপহারগুলো বাজেয়াপ্ত করতে পারেন।

এই দুই অভিনেত্রী এমন বক্তব্যের পর সুকেশের আইনজীবীর দাবি, জ্যাকুলিন ও নোরার মতো নায়িকারা প্রয়োজন মতো সুকেশের কাছ থেকে সুবিধা নিয়েছেন। এখন তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্যাকুলিন-নোরার যেসব জিনিস বাজেয়াপ্ত করলো ইডি

আপডেট সময় ১০:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১