ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রান্সজেন্ডার ষড়যন্ত্র তত্ত্ব; মামলা করবেন ফরাসি ফার্স্ট লেডি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নারীত্ব নিয়ে প্রশ্ন তোলায় মামলা করার উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত। সম্প্রতি দেশটির টুইটারে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে ব্রিজিতের লিঙ্গ পরিচয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর স্ত্রী ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন তথ্য ছড়ানো হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানকে নিয়েও একই প্রচারণা চালানো হয়েছিল।

ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স প্রশাসন। আর যারা এ তথ্য ছড়িয়েছেন তাদের দাবি, এ বিষয়ে তিন বছর ধরে গবেষণা চালিয়ে তারা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন। তারা আরও দাবি করেছেন, ব্রিজিতের আগে নাম ছিল জ্যঁ-মিশেল ত্রোগনিউক্স।

গত সেপ্টেম্বরে ডানপন্থী ফেইটস এ বিষয়ে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রচুর চর্চা চলছে। গুঞ্জন থামাতেই আইনি পদক্ষেপ নিতে চান ৬৩ বছর বয়সী ব্রিজিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রান্সজেন্ডার ষড়যন্ত্র তত্ত্ব; মামলা করবেন ফরাসি ফার্স্ট লেডি

আপডেট সময় ০৫:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১