ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় স্থানীয় আদালত চত্বরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ লুধিয়ানার জেলা ও নগর দায়রা আদালতের ওয়াশরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওয়াশরুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জানালার কাঁচ। যদিও বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

বিস্ফোরণের শব্দ শুনেই আদালতের বাইরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো জায়গা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে দশটি ফায়ার সার্ভিসের গাড়ি। শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ছয়তলা ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। আইনজীবীদের কর্মবিরতি ফলে এদিন আদালতে মানুষের উপস্থিতি তেমন একটা ছিলো না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই এড়ানো গেছে।

বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি বলেছেন, ‘লুধিয়ানা একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগে ঘটনা রহস্যজনক। কিছু রাষ্ট্রবিরোধী শক্তি এই কাজের সাথে জড়িত থাকতে পারে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ উল্লেখ্য, ঘটনাস্থলে এরই মধ্যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ও ফরেনসিক টিমসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২

আপডেট সময় ০৫:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১