ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে ফ্যাকো সার্জারি ১৬ রোগীর

আকাশ জাতীয় ডেস্ক:

১৬ জন গরীব-দুস্থ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি করা হচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারীতে অংশ নেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিশন স্পেশালিস্ট অব ক্যালিফোর্নিয়ার পরিচালক ডা. ফাহাদ এইচ. খান ও ডা. রুবিনা আক্তার। আজ বৃহস্পতিবার মোট ১৬ জন রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন মহিলা রোগীর ফ্যাকো সার্জারি করা হচ্ছে।

এ ব্যাপারে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে। তবে কোভিডের কারণে বিভিন্ন জেলায় কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও হসপিটালে এটি চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে ফ্যাকো সার্জারি ১৬ রোগীর

আপডেট সময় ০১:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১