ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

এক মাঘে শীত যায় না : নূর

আকাশ জাতীয় ডেস্ক:

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেছেন, ‘এক মাঘে শীত যায় না। যে নদীতে জোয়ার আসে, সেখানে ভাটাও আসে। তিনবারের প্রধানমন্ত্রীকেও জেলে যাওয়া লাগছে। তাই আজকে যারা মনে করছেন, মুই কী হনু রে- তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।’

ডাকসু হামলার দুই বছরপূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নূর। তিনি বলেন, ‘ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে হবে। এই মাফিয়াদের নির্মম পতন হবে। সেদিন আমরা এদেরকে বিচারের মুখোমুখি করব। প্রত্যেক আঘাতের কড়ায় গন্ডায় শোধ নেওয়া হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনব।’

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনের নিজের কক্ষে হামলার শিকার হন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। ওই হামলায় নুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

সমাবেশে নুর আরও বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী বানানো, ছাত্রলীগকে ঢালাওভাবে আক্রমণ, গালিগালাজ করা ঠিক হবে না। বুয়েটে যারা ভর্তি হয়েছিল, তারা তো দেশের সর্বোচ্চ মেধাবী সন্তান। তারা কীভাবে সন্ত্রাসী হয়ে গেল? ছাত্রলীগ নামক মেশিনে ঢুকে তারা সন্ত্রাসী হয়ে গেছে। এই মেশিন ভাঙতে হবে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোয় আধুনিক দাসপ্রথা চালু করেছে। ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায়, না করলে যায় না।’

প্রয়োজন ও মেধার ভিত্তিতে হলগুলোয় সিট বরাদ্দের দাবিতে ছাত্রসংগঠনগুলোকে আন্দোলন করার আহ্বান জানান ভিপি নুর। সমাবেশে পরিষদের নেতা ফারুক হাসানসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। পরে ডাকসু হামলার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

এক মাঘে শীত যায় না : নূর

আপডেট সময় ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১