ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন বিষয়ে পশ্চিমাদের পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের অবন্ধুসুলভ পদক্ষেপের জবাবে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়ার জন্যে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা যদি তাদের আগ্রাসনমূলক আচরণ অব্যাহত রাখে তাহলে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে যথাযথ কৌশলগত সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

পুতিনের বরাত দিয়ে মঙ্গলবার তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুতিন গত কয়েক সপ্তাহ ধরেই মস্কো সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকে দায়ী করে আসছেন। তবে এটিই হলো তার প্রথম বক্তব্য যেখানে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দেয়া হয়েছে। পুতিন বলেন, পশ্চিমাদের বন্ধুসুলভ আচরণের জবাবে রাশিয়া কঠোর পদক্ষেপ নেবে। সর্বতোভাবে রাশিয়ার এ অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, গত মধ্য নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। তারা এ ব্যাপারে নজিরবিহীন অবরোধ আরোপ করা হবে বলে পুতিনকে হুঁশিয়ার করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্তে প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ অঞ্চলেই ইউক্রেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করে আসছে। এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে তার নিরাপত্তা বিষয়ক বৈধ নিশ্চয়তা দাবি করেছে এবং ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ বন্ধের কথাও বলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন বিষয়ে পশ্চিমাদের পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি রাশিয়ার

আপডেট সময় ১০:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১