ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

১০ তলা ভবন থেকে শাবল পড়ে প্রাণ গেল নারীর

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে লোহার শাবল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জাহানারা বেগম (৫৩)। তিনি শহরের খানপুর এলাকার প্রয়াত ফুটবলার ও তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের ক্রীড়া সম্পাদক জাকির হোসেনের স্ত্রী। এছাড়া তিনি ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুফাতো বোন।

স্থানীয় ১২নং ওয়ার্ডয়ের বর্তমান কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, ১০ তলা ভবনের মালিক মুক্তিযোদ্ধা তোতা মিয়া। সানরাইজ ডেভেলপার নামের একটি কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। কিন্তু নির্মাণের সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। সকালে উপর থেকে একটি শাবল নিচে পড়ে যায়। তখন রাস্তা দিয়ে চলাচলরত জাহানারা বেগমের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করেন। তাছাড়া সামনে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেহেতু ভবনের অনুমোদন দেয় রাজউক, সেহেতু তারা দেখভাল করার কথা। কিন্তু তারা সেটা করেনি।

এদিকে ঘটনার পর ওই ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির কাউকে খোঁজ করেও পাওয়া যাচ্ছে না।

সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভবন মালিকের গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

১০ তলা ভবন থেকে শাবল পড়ে প্রাণ গেল নারীর

আপডেট সময় ১০:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১