ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বুস্টার ডোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার (কোভিড-১৯) টিকার বুস্টার ডোজ নিতে নতুন করে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‌‘সুরক্ষা অ্যাপের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে বুস্টার ডোজের জন্য এসএমএস চলে যাবে। বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

বুস্টার ডোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

আপডেট সময় ০৬:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১