ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

পুলিশ লাইনের সামনেই প্রকাশ্যে ছুরিকাঘাত, হামলাকারী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল জেলা পুলিশ লাইনের সামনে এক পরিবহন এজেন্ট ব্যবসায়ীর পেটে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই হামলকারী যুবক জলিল হাওলাদারকে পুলিশ আটক করেছে। আহত ব্যবসায়ীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ।

আহতের নাম শামীম মুন্সি (৫১)। তিনি নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং কেডিসি সার গোডাউনের পরিবহন কমিশন এজেন্ট হিসেবে কাজ করেন। আটক হামলাকারী জলিল হাওলাদারও কাজীপাড়া সংলগ্ন নগরীর ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মুন্সি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কেডিসি থেকে মোটর সাইকেলযোগে নিজ বাসা কাজীপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পুলিশ লাইনের প্রধান ফটকের কাছে জলিল তার গতিরোধ করেন। শামীম মোটরসাইকেল থামানোমাত্র জলিল শামীমের পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। ছুরিটি পেটেই বিদ্ধ হয়ে থাকে। ঘটনার পরপরই আশপাশে উপস্থিত পুলিশ সদস্যরা হামলাকারী জলিলকে আটক করে থানায় সোপর্দ করে। এদিকে আহত শামীম মুন্সিকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, পেটে ছুরিকাঘাতের একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার চিকিৎসা চলছে।

আহতের স্বজনরা জানান, হামলাকারী ও আহত ব্যক্তি পাশাপাশি এলাকার বাসিন্দা। জলিল তার পরিবারে নানা অশান্তি করে। এ নিয়ে প্রায়ই প্রতিবেশিরা শালিস দরবার করে। শালিস দরবারে একদিন জলিলকে কয়েকটি চড়-থাপ্পর দেন শামীম মুন্সি। এর জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করছেন তারা। এছাড়া অন্য কোনও ঘটনাও থাকতে পারে বলে সন্দেহ তাদের।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, পুলিশ লাইনের সামনে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পরপরই সেখানে উপস্থিত গোয়েন্দা পুলিশের সদস্যরা হামলাকারী যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

পুলিশ লাইনের সামনেই প্রকাশ্যে ছুরিকাঘাত, হামলাকারী আটক

আপডেট সময় ০৫:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১