ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

লস এঞ্জেলেসের মহাসড়কের বিলবোর্ডে বঙ্গবন্ধু

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সিটির ব্যস্ততম ফ্রি-ওয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিজিটাল বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়েছে।

লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে ব্যস্ততম ১০৫ ফ্রি-ওয়ের পাশে নির্মিত ডিজিটাল বিলবোর্ডে ‘এইচডি বাংলা’র উদ্যোগে জাতির জনকের ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়। বিলবোর্ডটি আকারে ৬৬ ফুট চওড়া এবং উচ্চতায় ১৭ ফুট।

এইচডি বাংলা’র নিজস্ব পরিকল্পনা, উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এ ঐতিহাসিক প্রকল্পটির বাস্তবায়ন করেন অনলাইন টেলিভিশন চ্যানেল ‘এইচডি বাংলা’ প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু।

বিজয় দিবসের সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন ১২ ঘণ্টা লস এঞ্জেলেস সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল স্লাইডটি প্রদর্শিত হয়।

সাইফুর রহমান ওসমানী জিতু বলেন, ‘প্রকল্পটি সম্পন্ন করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

লস এঞ্জেলেসের মহাসড়কের বিলবোর্ডে বঙ্গবন্ধু

আপডেট সময় ১২:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১