ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অন্যরকম যুদ্ধ দূষণের বিরুদ্ধে!

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বায়ুদূষণকে। বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে শহরের বাসিন্দারা। বায়ুদূষণের ক্ষতিকর দিকটি দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর সম্প্রতি মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বায়ুদূষণ রোধে বিভিন্ন দেশের সরকার নানা উদ্যোগ নিলেও এর বিরুদ্ধে এবার অন্যরকম এক যুদ্ধ ঘোষণা করেছে বেঙ্গালুরুর স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

ভারতের এই শহরটিতে বায়ুদূষণ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে ঝুলন্ত বাগান গড়ে তোলার। সাধারণ মানুষ মিলে বেঙ্গালারুর হোসুর রোডে গড়ে তুলেছে উলম্ব এই বাগান। শহরের ফ্লাইওভারগুলোর ভিতগুলোতে লাগানো হয়েছে বাহারি সব লতাগুল্ম।

এই উদ্যোগের সুফল তুলে ধরতে গিয়ে তারা বলেন, এর মধ্য দিয়ে একদিকে শহরের কার্বন কমিয়ে আনা সম্ভব হবে, একইসঙ্গে শহরের সৌন্দর্য বর্ধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনব এই উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যরকম যুদ্ধ দূষণের বিরুদ্ধে!

আপডেট সময় ১১:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭