ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

আনারসের আদলে মাথা সাজিয়ে নির্বাচনী প্রচারণা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের। ছোট বেলা থেকেই চেয়ারম্যান আবু তাহেরকে ভীষণ ভালোবাসেন অটোচালক মামুন।

এবার আবু তাহের আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাই প্রিয় ব্যক্তির প্রতি ভালবাসা দেখাতে গিয়ে দুই দিন সময় ব্যয় করে এক হাজার দুইশ টাকা খরচ করে নিজের মাথার চুলের কাটিং করেছেন আনারসের মতো। তার আনারসের আদলে তৈরি করা এই চুল মাথা দেখতে আশপাশের ইউনিয়নগুলো থেকেও উৎসুক মানুষ জড়ো হচ্ছে চিওড়া ইউনিয়নে। বিষয়টি এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ার খিল গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন। মঙ্গলবার পছন্দের প্রার্থীর সঙ্গে কুমিল্লা নগরীতে আসেন মামুন। সাধারণ মানুষ ঘিরে ধরে সেলফি তুলতে। তিনিও হাসিমুখে সবার আবদার মিটিয়েছেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। আমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসি। তিনি পাস করলে চিওড়া ইউনিয়নে আমার থেকে আর কেউ বেশি খুশি হবে না।’

চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বলেন, তার ব্যতিক্রম ভালোবাসায় আমি আপ্লুত। বিজয়ী হলে মানুষের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চিওড়া ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

আনারসের আদলে মাথা সাজিয়ে নির্বাচনী প্রচারণা

আপডেট সময় ১০:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১